শ্রীবরদীর প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
শেরপুরের শ্রীবরদীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত এর আওতায় খরিপ মৌসুমে শাকসবজির উৎপাদন বৃদ্ধি উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মিজ মনীষা আহমেদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১জনকে ৫ ধরনের হাইব্রিডবীজ (লাউ, চালকুমড়া, মিষ্টিকুমড়া, শশা, বেগুন) ২ ধরনের উফশীবীজ (কলমিশাক,পুঁইশাক) মোট ৭ ধরনের বীজ এবং ১৫কেজি করে ডিএপি সার ও ১৫কেজি এসপি সার মোট ৩০কেজি করে ২০৫০জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী কৃষক এবং গণমাধ্যমকর্মী।
