গুগল ম্যাপস ভুল রাস্তা দেখাচ্ছে? সঠিক রাস্তা খুঁজে পেতে এই সেটিং বদলে নিন এখনই
অনেক সময় গুগল ম্যাপস সবচেয়ে দ্রুত পথের বদলে দীর্ঘ বা যানজটপূর্ণ রুট দেখায়। এর মূল কারণ অ্যাপটির ‘ফুয়েল-এফিশিয়েন্ট রুটস’ (জ্বালানি সাশ্রয়ী রুট) ফিচার, যা সময়ের চেয়ে জ্বালানি সাশ্রয়কে বেশি গুরুত্ব দেয়।
গুগল ম্যাপস এমন রুট নির্বাচন করে যেখানে জ্বালানি কম খরচ হয়। ফলে অনেক ক্ষেত্রে গন্তব্যে পৌঁছাতে কিছুটা বেশি সময় লাগতে পারে।
তবে দ্রুততম রুট পেতে চাইলে সহজেই এই ফিচারটি বন্ধ করা যায়। এজন্য গুগল ম্যাপস খুলে Settings > Navigation-এ যান। এরপর নিচে থাকা ‘Prefer fuel-efficient routes’ অপশনটি বন্ধ (Off) করে দিন। এরপর থেকে অ্যাপটি জ্বালানি সাশ্রয়ের বদলে সবচেয়ে কম সময়ের রুটকে অগ্রাধিকার দেবে।
এ ছাড়া রুট নির্বাচন করার সময় ম্যাপে প্রদর্শিত বিকল্প পথগুলোও দেখে নেওয়া উচিত। যেসব রুটের পাশে সবুজ পাতার চিহ্ন থাকে, সেগুলো সাধারণত জ্বালানি সাশ্রয়ী। সময় ও দূরত্ব বিবেচনা করে ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো রুট বেছে নিতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, ছোট একটি সেটিং পরিবর্তনের মাধ্যমে অনেক ক্ষেত্রেই যাত্রার সময় কমানো সম্ভব এবং গন্তব্যে দ্রুত পৌঁছানো যায়।
