পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

শেরপুরে দেশীয় পোনা মাছ অবমুক্ত করল ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম
শেরপুরে দেশীয় পোনা মাছ অবমুক্ত করল ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন

জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রাকৃতিক বংশবিস্তার বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে শেরপুর ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জেলার বিভিন্ন খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে বিলুপ্তপ্রায় দেশীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

ফাউন্ডেশনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আয়োজকদের মতে, দেশীয় জলজ সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শরিফুল ইসলাম সিয়াম, প্রেসিডেন্ট উমায়ের আহমেদ, ভাইস প্রেসিডেন্ট এন. এইচ. এম. জোনায়েদ সিদ্দিকী, সেক্রেটারি জেনারেল আবু সাইম সবুরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় প্রেসিডেন্ট উমায়ের আহমেদ বলেন, দেশীয় মাছ সংরক্ষণ শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, শেরপুরের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে একটি সচেতন, মানবিক ও পরিবেশবান্ধব জেলা গড়ে তুলতে কাজ করছে ফাউন্ডেশন। এ লক্ষ্যে দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী, দাতা, স্বেচ্ছাসেবক ও সংগঠনের সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় মাছ সংরক্ষণ, পরিবেশ রক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি এ ধরনের উদ্যোগে জেলার সচেতন নাগরিকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।