ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

‘মিল্লাত বার্তা’র নবম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।

রাইহান উদ্দিন
আগস্ট ২৮, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাইহান উদ্দিন: তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’র সাংবাদিক ফোরামের নিয়মিত প্রকাশনা ‘মিল্লাত বার্তা’-র নবম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫ইং) মাদ্রাসা প্রাঙ্গণের শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামের সামনে এ মোড়ক উন্মোচন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সালমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাকসুর (তা’মীরুল মিল্লাত ছাত্র সংসদ) ভিপি মোহাম্মদ ইকবাল কবির। আরও উপস্থিত ছিলেন টাকসুর বায়তুল মাল সম্পাদক মর্তুজা হাসান ফুয়াদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং মাদ্রাসা বিষয়ক সম্পাদক আবু রায়হান।

সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফোরামের পরিচালক মাহমুদুল হাসান, সহকারী পরিচালক মো. সাব্বির হোসাইন, অফিস সম্পাদক রাইহান উদ্দিন ও আইটি সম্পাদক আব্দুল্লাহ আল গালিব।

প্রকাশিত নবম সংখ্যায় তা’মীরুল মিল্লাত মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিশ্লেষণাত্মক প্রতিবেদন স্থান পেয়েছে। একই সঙ্গে জুলাইয়ের গণঅভ্যুত্থান, আন্তর্জাতিক অঙ্গনের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ খবর ও জাতীয় ঘটনাবলিকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে।

মিল্লাত সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ‘মিল্লাত বার্তা’ শুধু একটি মুখপত্র নয়; বরং এটি শিক্ষার্থীদের চিন্তা, বিশ্লেষণ ও লেখনিশক্তিকে বিকশিত করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।