আবু ছাহিম। সাঁথিয়া, পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ার বোয়াইলমারী কামিল মাদরাসায় গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) দাখিল পরীক্ষা ২০২৫ এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। এবছর মাদরাসা থেকে মোট ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র, ৬৮ পাবনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও অত্র মাদরাসার গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলার আমীর জনাব মোখলেছুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুলাউড়ি কামিল মাদরাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন, অত্র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু হানিফ, গভর্নিং বডির সহ-সভাপতি আব্দুল মালেকসহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পাবনা জেলায় দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ এবং ছাত্রীদের মধ্যে ফাতেমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়াইলমারী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদানের অর্থায়ন করেন মোহাম্মদ আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মোস্তাক আহমেদ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

