কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা ০১ মোটরসাইকেল রেখে পালিয়ে গেলেন অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী।
রংপুর জেলা ডিবি পুলিশের এসআই শ্রী ভবদীশ চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে কাউনিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কাউনিয়া উপজেলার নিজপাড়া মৌজাস্থ পূর্ব নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জনৈক গোপাল চন্দ্র বর্মন (৬২) আবাদি জমির সামনে পাকা রাস্তার উপর একটি লাল-কালো রংয়ের পালসার- ১৫০ সিসি মোটরসাইকেলের অজ্ঞাতনামা চালককে থামানোর জন্য সংকেত দেয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত মোটরসাইকেলের অজ্ঞাতনামা চালক মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে রেখে দক্ষিন দিকে ঘনবসতিপূর্ণ এলাকার দিকে দৌড়ে পালিয়ে যায়। তাকে পিছন থেকে ধাওয়া করেলেও আটক করা সম্ভব হয়নি।
এসআই ভবদীশ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত মোটরসাকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের পিছনে সিটের উপর নাইলন এলাস্টিকের রশি দ্বারা বাঁধা সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর লাল পলিথিন ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো পাটের সুতলি দিয়ে বাঁধা অবস্থায় তিনটি পোটলা উদ্ধার করেন।
যার প্রতি পোটলায় ৩ (তিন) কেজি করে মোট ৯ (নয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ ০৯ কেজি গাঁজা ও ০১ মোটরসাইকেল আটকের বিষয় টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তির নামে মাদক আইনে মামলা দায়ের করেছে।

