রংপুরে বায়োফার্মা মেডিসিনের মার্কেটিং এর আড়ালে নারী পাচারে জড়িত থাকার অভিযোগে এক নারী পাচারকারী চক্রের সদস্যকে আটক করা হয়েছে। গতকাল ২৫ জুন দুপুরে রংপুর জেলার পীরগাছা থানার শরীফ সুন্দর বাজারে জনতার হাতে আটক হয় নারী পাচারকারী চক্রের এই সদস্য।
স্থানীয় জনগনের কাছ থেকে জানা যায়, বায়োফার্মা মেডিসিনের মার্কেটিং এর আড়ালে দীর্ঘদিন যাবত নারী পাচার করে আসছিলেন সেই অভিযুক্ত ব্যাক্তি। গতকাল গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করে সাধারণ জনতা।
মেডিসিন মার্কেটিং এর আড়ালে ভয়ানক এই পাচারকারীকে সাধারণ জনতা আটক করে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয় জনগনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই অপরাধী তার দোষ স্বীকার করেছে বলে জানা যায়।
অতপর এলাকাবাসী উক্ত অপরাধীকে পুলিশের হাতে তুলে দেয়।
এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

