ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আজ বিশ্ব শিক্ষক দিবস : শ্রদ্ধার অর্ঘ্যে শিক্ষকদের প্রতি স্যালুট

মোস্তাকিম হাসান
অক্টোবর ৫, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দিনটি উদযাপিত হচ্ছে

এ বছরের প্রতিপাদ্য— “The teachers we need for the education we want: The global imperative to reverse the teacher shortage.”

(“আমরা যে শিক্ষার প্রত্যাশা করি, তার জন্য প্রয়োজন যে শিক্ষকদের: শিক্ষক সংকট মোকাবিলার বৈশ্বিক আহ্বান।”)

১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়ে আসছে। শিক্ষকদের সমাজে মর্যাদা, সম্মান ও গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে তাদের ভূমিকা তুলে ধরাই এই দিবসের মূল লক্ষ্য।

আজকের এই দিনে ছাত্র, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে। শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সর্বত্র।

শিক্ষক কেবল জ্ঞানের আলো বিতরণকারীই নন, তিনি এক মহান নির্মাতা— যিনি জাতি গঠনের কারিগর। তাই আজকের এই দিনে সকল শিক্ষককে জানাই অন্তরের গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা।মধ্য দিয়ে দিবসটি ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সর্বত্র।

শিক্ষক কেবল জ্ঞানের আলো বিতরণকারীই নন, তিনি এক মহান নির্মাতা— যিনি জাতি গঠনের কারিগর। তাই আজকের এই দিনে সকল শিক্ষককে জানাই অন্তরের গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা।

 


লেখক: মোস্তাকিম হাসান
শিক্ষার্থী, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।