ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ : এ্যানি

মোহাম্মদ মারুফ
অক্টোবর ৩০, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

 লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলাম মানবতার কল্যাণে কাজ করা, ন্যায় প্রতিষ্ঠা ও শান্তি বজায় রাখার শিক্ষা দেয়। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ইমাম ও খতিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা সমাজের জ্ঞানী, প্রজ্ঞাবান ও নেতৃত্ব প্রদানকারী মানুষ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে ‘ইমাম-খতিব কনফারেন্স’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন’ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এ্যানি আরও বলেন, “ইমামরাই সমাজে আলোর দিশা দেন। জুমার খুতবার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে সমাজে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও মাদকবিরোধী বার্তা পৌঁছে দিতে পারেন তারা। এসব ইতিবাচক প্রচেষ্টাই সমাজকে অন্ধকার থেকে আলোয় আনতে সাহায্য করবে।”

তিনি বলেন, “বর্তমান সময় আমাদের জন্য চ্যালেঞ্জিং। মাদক সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্র ও সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে না পারলে উন্নয়ন টেকসই হবে না।”

অনুষ্ঠানে ফাউন্ডেশনের জেলা সভাপতি মাওলানা মুজাহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদীস আল্লামা হারুন আল মাদানী।

প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।

এ সময় ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি জহির উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।