ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জের বাজিতপুরে নদীতে নৌকা ডুবে নিখোঁজ ১ জন।

নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের বাজিতপুরে ঘোড়াউত্রা নদীতে নৌকা ডুবে ১২ মোটরসাইকেল সহ একজন নিখোঁজ রয়েছে। ১০জুন মঙ্গলবার রাত ১২ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ঘাটে কিছু লোকজন থাকায় একটি নৌকা তাদেরকে নদী পার করে দিতে রওনা দেয়। তখন ঘাটে ঝড়ের তীব্রতা কম ছিল কিন্তুু নিয়মিত আকারে বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় নৌকাটিতে ১২ টি মোটরসাইকেল সহ প্রায় ছয় থেকে আট জন যাত্রী ছিল। নৌকাটি মাঝ নদীতে যাওয়ার পর ঝড়ের তীব্রতা বৃদ্ধি পায়। এ সময় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ নদীতেই ডুবে যায়। ফলে নৌকায় অবস্থান করা ১২ টি মোটরসাইকেল সহ সব যাত্রীরাই নদীতে পরে যায়। এ সময় বেশিরভাগ যাত্রীই সাতার কেটে তীরে আসতে সক্ষম হলেও, একজনকে তীরে পাওয়া যায় নি।

স্থানীয়রা বলেন “ঝড়ের সময় নদীতে নৌকা চালানো সম্পূর্ণ নিষেধ, কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নৌকাটি ঝড়ের মধ্যে যাত্রা শুরু করে। যার ফলেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।”

নৌকা ডুবির খবরটি জেনে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এর সাথে স্থানীয় ফায়ারসার্ভিসও ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা ঘন্টাব্যপী উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ ব্যক্তিকে খুজে পায়নি।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।