ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জের গোয়ারা পাথারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪১ তম ভোট কেন্দ্র হিসেবে চূড়ান্ত

নাবিউল হাসান
অক্টোবর ২৩, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ১নং রায়টুটি ইউনিয়নের গোয়ারা পাথারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪১তম ভোটকেন্দ্র হিসেবে সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।

কেন্দ্র অনুমোদনের প্রক্রিয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টা ছিল উল্লেখযোগ্য।

১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপজেলা সমন্বয় সভায় রায়টুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক খান মিল্কী কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন। উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশক্রমে গোয়ারা, পাথারকান্দি ও পঁচাশিয়া—এই তিনটি গ্রাম নিয়ে কেন্দ্র স্থাপনের আবেদন করা হয়।

২৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন অফিসার মাঠ তদন্তে এসে এলাকাবাসীর মতামত গ্রহণ করেন। তদন্তে দেখা যায়, গোয়ারা ও পাথারকান্দি গ্রামের মানুষ সর্বসম্মতভাবে কেন্দ্র স্থাপনে মত দেন। পরে এই দুই গ্রাম নিয়েই ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়।

পরবর্তীতে জেলা নির্বাচন অফিসারও মাঠ তদন্ত পরিচালনা করে ৯ অক্টোবর শুনানি সম্মেলনের আয়োজন করেন। সব প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে ২২ অক্টোবর ২০২৫ তারিখে কেন্দ্রটি সরকারি গেজেটে প্রকাশিত হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। নতুন ভোটকেন্দ্র স্থাপনে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।