ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে জমিয়তের গণসমাবেশে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান

মোস্তাকিম হাসান
আগস্ট ২৯, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জুলাই ও শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় বাতিল এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে কিশোরগঞ্জে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ২টায় কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ায় আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

সমাবেশে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব এবং কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ্ জামী। সঞ্চালনায় ছিলেন মাওলানা আব্দুর রহমান জামী।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী বলেন, “আবু সাঈদ, হৃদয় ও মুগ্ধসহ নিহতদের আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। একইসঙ্গে শ্রদ্ধা জানাই ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের। সময় এসেছে ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটিয়ে ইনসাফ ও ঈমানদার নেতৃত্ব প্রতিষ্ঠার। কেউ কয়েকদিনের জন্য ক্ষমতায় গিয়ে স্বেচ্ছাচারিতা করতে পারবে না।”

তিনি আরও বলেন, “আগামী বাংলাদেশ হবে ইসলামি মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র।” বক্তব্যে তিনি কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জমিয়তের সম্ভাব্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ্ জামীসহ অন্যান্য মনোনয়নপ্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মাওলানা জাকারিয়া আমিনী।

এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি কেফায়াতুল্লাহ আল আযহারী, মাওলানা আব্দুল মালেক চৌধুরী, যুব জমিয়তের সভাপতি মুফতি তাফহিমুল হক, কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আতহার আলী, মাওলানা আব্দুল কাইয়ুম জামী, মুফতি আব্দুস সালাম, মাওলানা আবু বকর সিদ্দিক জিহাদী, মাওলানা বাহা উদ্দিন, মাওলানা ইলিয়াস আমিনী, মাওলানা নূর মোহাম্মদ আজমী, মাওলানা লাইসউদ্দিন, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবুল কাসেম জিহাদী, মাওলানা রশীদ আহমদ জাহাঙ্গীর হোসাইনী, মাওলানা আব্দুল কুদ্দুস এবং ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা রেজওয়ান মাযহারী।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জমিয়তের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন এ গণসমাবেশে।
সমাবেশে বক্তারা ইসলাম, ইনসাফ ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান এবং দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।