ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

তরুণ লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয়  শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

রাইহান উদ্দিন
অক্টোবর ২৭, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

রাইহান উদ্দিন: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৭ সদস্যের এই নতুন কমিটি গতকাল রবিবার (২৬ অক্টোবর) প্রকাশ করা হয়।

ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে গত ১৬ অক্টোবর সভাপতি হিসেবে হুমাইরা খানম জেরীন এবং সাধারণ সম্পাদক হিসেবে তারেক আল মুনতাছির-এর নাম ঘোষণা করা হয়েছিল।

নতুন পূর্ণাঙ্গ কমিটিতে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি তপন কুমার ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. হাসনাইন রিজেন, সহ-সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা ত্বোহা, অর্থ সম্পাদক কাজী মালিহা আক্তার, দপ্তর সম্পাদক নুসরাত জাহান জেরিন, উপ-দপ্তর সম্পাদক ইকরামুল হক শাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাইমা খাতুন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জি.সি. দেবনাথ, প্রচার সম্পাদক তানজিনা আক্তার চৈতি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুর হোসেন নয়ন, সম্পাদকীয় পর্ষদ সদস্য সাব্বির হাসান নিরব ও রাইহান উদ্দিন, এবং কার্যনির্বাহী সদস্য মুহিবুল হাসান রাফি ও তাসনিয়া তাবাচ্ছুম।

সভাপতি হুমাইরা খানম জেরীন বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করব এবং শাখাকে আরও এগিয়ে নিতে চাই।”

সাধারণ সম্পাদক তারেক আল মুনতাছির বলেন, “নতুন দায়িত্বে সবার সহযোগিতা ও পরামর্শে সংগঠনটিকে একটি শক্তিশালী ও আদর্শ লেখক সংগঠনে রূপ দিতে চাই।”

ফোরামের কেন্দ্রীয় পর্ষদ নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছে—নতুন কমিটির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠবে।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।