ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নেত্রকোনায় প্রেমের জেরে যুবক নিখোঁজ!

রকি চৌধুরী
অক্টোবর ৩১, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা উপজেলার ডেমুরা গ্রামে হীরা (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। শনিবার বিকেল ৫টার দিকে তার নিখোঁজ হওয়ার খবর পায় স্থানীয়রা ও বন্ধুদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, নিখোঁজের আগে হীরা একটি চিঠি লিখে যান। চিঠিতে তিনি নিজের নিখোঁজ বা সম্ভাব্য মৃত্যুর জন্য দুইজনকে দায়ী করেন— মুক্তা নামের এক তরুণী ও হৃদয় নামের এক যুবককে।

চিঠিতে হীরা উল্লেখ করেন, মুক্তাকে তিনি জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। তবে হৃদয় নামের ওই যুবকের সঙ্গে মুক্তার আগেও প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি হৃদয় আবার মুক্তার সঙ্গে যোগাযোগ শুরু করলে তাদের মধ্যে বিরোধ ও সম্পর্কের অবনতি ঘটে।

চিঠিতে হীরা নিজের হতাশা প্রকাশ করেন এবং উভয়ের মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য উল্লেখ করেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ হীরার সন্ধানে স্থানীয় প্রশাসন ও পরিবার চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, চিঠিতে উল্লেখিত হৃদয় নামের যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি মন্তব্য দিতে অস্বীকৃতি জানান এবং উত্তেজিত প্রতিক্রিয়া দেখান বলে জানা গেছে।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।