ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নেত্রকোনায় মুদি দোকানদারকে নিজ দোকানে জবাই করে হত্যা!

রকি চৌধুরী
অক্টোবর ৮, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে নিজ দোকানে নারায়ণ চন্দ্র (৪২) নামের এক ব্যক্তিকে জবাই করে হ*ত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) রাত প্রায় ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার বসুন্ধরা মোড়ে এই হ*ত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তি বসুন্ধরা মোড়ে মুদি দোকান পরিচালনা করতেন।

দীর্ঘ সময় দোকানে কেউ ঢুকছে বা বের হচ্ছে না দেখে খোঁজ নিলে দোকানের ভেতরে নারায়ণকে জবাই করা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকানের ভেতরেই নারায়ণের রক্তাক্ত লা*শ পড়ে ছিল। তবে কে বা কেন এই হ*ত্যাকাণ্ড করেছে, তা এখনো কেউ বলতে পারছে না।

পুলিশ জানিয়েছে, হ*ত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র এডিশনাল এসপি হাফিজুল ইসলাম ঘটনাস্থলে পুলিশ থাকার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে, থানার অদূরে এবং জনবহুল মোড়ে এমন হ*ত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।