ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নুর হোসেন বেল্লাল
সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমবেত হন উপজেলা চত্বরে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচির নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রহমতপুর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি। তিনি বলেন, “বিএনপি হলো গণমানুষের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শেই আমরা ঐক্যবদ্ধ। প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের নতুন প্রেরণা জোগাচ্ছে।”

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই-সংগ্রাম করে মাঠে টিকে আছি। তাই আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের র্দুদিনের কান্ডারী বাবুগঞ্জের কৃতি সন্তান সেলিমা রহমানই মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করবে বলে মন্তব্য করেন।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক কামাল সরদার, সেলিম সরদার, জাকির হোসেন, কুদ্দুস মোল্লা, মিল্টন, পারভেজ মৃধা, মিলন খান, মাহবুব তালুকদার, মোশারফ খান, রিপন মেম্বার, শহীদ পেদা ও ইমাম হাসান জুয়েল।

এছাড়া উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ, বিএনপি নেতা রহিম ডাক্তার, টিপু হাওলাদার ও মিজানুর রহমান। কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন, হানিফ হাওলাদার, জাহাঙ্গীর ঘরামি ও সুমন মাস্টার, স্বপন হাওলাদার। উপজেলা তাঁতীদলের সভাপতি জামাল হোসেন ও শহিদুল।

যুবদল থেকে অংশ নেন রিয়াজ হোসেন, পারভেজ খান, টোকন শরীফ ও ওমর হাওলাদার। স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম রবিন, রেজাউল হোসেন রেজা, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সজীব ও শাহাদাত ফরাজী।
ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন, হাসান, নাদিম, নাঈম ও সায়েম।

দিনব্যাপী এ কর্মসূচিকে ঘিরে বাবুগঞ্জ উপজেলা চত্বর উৎসবমুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের ঢল ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে যায়।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।