বাবুগঞ্জ( বরিশাল ) প্রতিনিধিঃ বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ইটের রাস্তা পাকা করনের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন স্বারকলিপি প্রদান করা হয়েছে। আজ দুপুর ১২.০০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনেে এ মানববন্ধন টি অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের খেয়া ঘাট ব্রিজ থেকে মুশুরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা পর্যন্ত ইটের রাস্তাটি দীর্ঘ দিন যাবত অহেলিত হয়ে পড়ে আছে। এলাকাবাসি উক্ত ০৪ কিলোমিটার ইটের রাস্তা পাকা করনোর দাবিতে এ মানববন্ধন ও স্বারকলিপি প্রদানের আয়োজন করে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবপাশা ১, ২, ও ৩ নং (সংরক্ষিত) আসনের ইউপি সদস্য মোসাঃ রেখা বেগম।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জাকির তালুকদার, মোঃ পলাশ হাওলাদার, মোঃ মান্নান হাওলাদার, মোঃ কবির খান, মোঃ রিয়াজ হোসেন , মোঃ ফরিদ মাঝি, মোঃ সবুজ ফরাজী, মোঃ এনায়েত খান, মোঃ জামাল খান, মোঃ সুমন হাওলাদার, মোঃ মামুন, মোঃ নজরুল ইসলাম খান, মোঃ এরশাদ ইমাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, মাধবপাশা ইউনিয়নের খেয়া ঘাট ব্রিজ থেকে মুশুরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থার মধ্যে রয়েছে। বৃষ্টির সময় রাস্তায় পানি জমে যায় চলাচল করতে পারেনা। জনদুর্ভোগ লাঘব করতে দ্রুত পাকা সড়ক নির্মানের দাবি জানান তারা।

