ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বিএনপি নেতার নামে চাঁদাবাজির মামলা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ!

নাইম ইসলাম
জুলাই ১৮, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা কমিটির  কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার গতকাল (১৭ জুলাই) দুপুরে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ বিক্ষোভ কর্মসূচী পালনের ঘটনা ঘটে। এ সময় তারা বেলা সোয়া ১১টা থেকে প্রায় পৌনে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে।

আন্দোলনকারীরা জানায়, বিএনপি নেতা ইসলাম উদ্দিন-এর বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং তার নামে মিথ্যা চাঁদাবাজি মামলা করা হয়, আর পুলিশ কোনো প্রকার তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে মামলাটি এজাহারভুক্ত করেছে।

অপরদিকে বিএনপি নেতা ইসলাম উদ্দিনের অনুসারী লোকজন প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। তাদের করা মামলা গত চারদিনেও পুলিশ রেকর্ড না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার-সাফারি পার্ক রোডে অটোরিকশা স্ট্যান্ডে চাঁদা উঠানো নিয়ে দুই পক্ষের উত্তেজনা চলছিল। এ ঘটনায় সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসইম করে একটি চাঁদাবাজির মামলা করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ জানান, বাঘের বাজার অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি ও হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি শহীদুল্লাহকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর পক্ষের দেওয়া অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে বিএনপি নেতা ইসলাম উদ্দিন বলেন, গত ১১ জুলাই শুক্রবার অটোরিকশা স্ট্যান্ডের চাঁদা উঠানো ও বাধা দেওয়ার ঘটনায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় তিনি শ্রীপুর উপজেলায় বিএনপির একটি কর্মসূচিতে ছিলেন। ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক গণমাধ্যমকে বলেন, মামলায় উল্লেখিত ঘটনার দিন ইসলাম উদ্দিন আমার সঙ্গে দলীয় একটি কাজে শ্রীপুরে ছিলেন।

বাঘের বাজার অটোরিকশা স্ট্যান্ড থেকে চাঁদা উঠানোতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী ও শ্রমিক দলের সাধারণ সম্পাদকের অনুসারী নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।