ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

আবদুল্লাহ আল শাহিদ খান
অক্টোবর ৮, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ পরিবহন সেবার ব্যবস্থা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দুটি বাস চলবে বরিশাল-ঢাকা-বরিশাল রুটে।

পরিবহন ব্যবহারের জন্য শিক্ষার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো:

  • আগ্রহী শিক্ষার্থীদের ৭ অক্টোবর দুপুর ২টা থেকে ৮ অক্টোবর দুপুর ৩টার মধ্যে পরিবহন পুলে গিয়ে ১০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং টোকেন সংগ্রহ করতে হবে।

  • রেজিস্ট্রেশনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, বিসিএস পরীক্ষার প্রবেশপত্র এবং সচল মোবাইল নম্বর জমা দিতে হবে।

  • প্রতিটি বাসের সামনের দুই সারির মোট ১০টি আসন নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে পর্যাপ্ত নারী শিক্ষার্থী না থাকলে, এই আসনগুলো প্রাপ্যতার ভিত্তিতে অন্যদের মাঝে বণ্টন করা হবে।

  • টোকেনে থাকা ক্রমিক নম্বর অনুযায়ী আসন বরাদ্দ হবে। টোকেন সংরক্ষণ করতে হবে এবং এটি ফেরত বা বিনিময়যোগ্য নয়।

  • বাস ছাড়ার ২০ মিনিট আগে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে।

  • প্রশাসন প্রয়োজনে যেকোনো শর্ত পরিবর্তন, পরিমার্জন বা সংযোজনের অধিকার সংরক্ষণ করে।

ঘোষণা অনুযায়ী, দুটি বাস ১০ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে এবং ১১ অক্টোবর (শুক্রবার) দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে বরিশালের উদ্দেশে ফিরবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।