ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ভৈরব উপজেলা ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

মাহমুদুল হাসান
জুলাই ২৪, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভৈরব উপজেলা শাখা কতৃক এসএসসি / দাখিল পরীক্ষায় A+ ও কৃতি শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। আজ ২৪ জুলাই রোজ বৃহস্পতিবার এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক  আমীরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলার সভাপতি হাসান আল মামুন, কিশোরগঞ্জ-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মাওঃ কবির হোসেন।

ভৈরব উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালিত হয়। ভৈরব  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীরা উক্ত সংবর্ধনা অনৃষ্ঠানে অংশগ্রহণ করে।

আমিরুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদের ফলাফল পরবর্তী ভর্তি কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে দিকনির্দেশা প্রদান করেন।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ অনুভূতি লক্ষ্য করা যায়।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।