রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভায় মাদক বিরোধী চলো হাটি-জাগা্ইা বিবেক কর্মসুচিতে শুক্রবার দুপুরে বাশঁ ঘর গ্রামে ফ্রান্স বিএনপির অর্থ সম্পাদক সাইফুল ইসলামের বাড়িতে দুইশতাধিক যুবক মমাদক বিরোধী অঙ্গিকার করে।
উপজেলা ব্যাপী মাদক বিরোধী, নারী শিক্ষা প্রসার,ইভটিজিং প্রতিরোধ ও সন্তানদের নৈতিক শিক্ষা সচেতনতা বৃদ্ধি করতে স্মার্ট টেকনোলজির এমডি মোহাম্মদ জহিরুল ইসলামের উদ্যোগে আযোজিত রামগঞ্জের পথে-চলো হাটিঁ জাগাই বিবেক স্লোগানে দ্বিতীয় দিন শুক্রবার পৌরসভার কমরদিয়া বিভিন্ন পেমাজীবিদের নিযে পায়ে হেটে বিভিন্ন সড়ক,মেঠো সড়ক, পুকুর পাড়,বাশঁঝাড় দিয়ে মানুষের বসতঘরে গিয়ে হ্যান্ডবিল বিতরন করা হয়। পায়ে হেটে কর্মসুচি পাালনকরাদের আপ্যায়ন সেরা ৫ নারীকে সেরা রাধুনী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এসময় ফ্রান্স বিএনপির অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,রামগঞ্জ পৌর বিএনপির সম্পাদক ইকবাল চৌধুরী,বাশঁঘর ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম মজুমদার,ব্যবসায়ী,সাংবাদিক, ডাক্তারসহ বিভিন্ন পেশাজীবির লোকজন অংশগ্রহন করে।
চলো হাটি-জাগাই বিবেক কর্মসুচির উদ্যোগক্তা ও স্মার্ট গ্রুপের এমডি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন সমাজ থেকে সকল অন্যায় অপরাধ,অবিচার,অবক্ষয় দুর করতে হলে সবার আগে যুবকদের এগিযেয আসতে হবে। এলাকাতে মাদকসেবককারী ও ব্যবসায়ী থাকলে আমাদের জানান। আমরা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিবো।

