লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে যৌথ বাহিনীর একটি অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন ক্যাপ্টেন মোহাম্মদ সাইয়্যিব হাসান নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সদস্যরা।
অভিযানের সময় আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়-একটি বিদেশি .22 রাইফেল ও মোট ৬ রাউন্ড গুলি।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানের সময় মূল আসামি মোঃ বাদশা গাজী (৫০) পালিয়ে যায়।
তিনি মৃত আব্দুল আজিজ গাজীর ছেলে। তাঁর বাড়ি চরকাচিয়া গ্রামে, পোস্ট অফিস ইসলামগঞ্জ, থানা রায়পুর, জেলা লক্ষ্মীপুর।
পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সূত্র জানিয়েছে।
এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

