লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ মারুফ: গতকাল সোমবার (২৭ অক্টোবর ২০২৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।
এতে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও মাদক দমন, সাইবার অপরাধ প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
লক্ষ্মীপুর জেলা পুলিশ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পুলিশ সুপার মোঃ আকতার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা; সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম; ডিআইও-০১ মোঃ মাহফুজুর রহমান; ওসি ডিবি সাহাদাত হোসেন টিটো এবং অফিসার ইনচার্জ (লক্ষ্মীপুর মডেল থানা) মোঃ আব্দুল মোন্নাফসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় মাননীয় উপদেষ্টা কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও জনগণের আস্থা অর্জনে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

