আফতাব নগর মোমিনিয়া মাদ্রাসা থেকে শতভাগ পাশসহ A+ অর্জন।
ডেস্ক রিপোর্ট: পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অবস্থিত আফতাব নগর মোমিনিয়া দাখিল মাদ্রাসা থেকে সদ্য প্রকাশিত দাখিল পরিক্ষা ২০২৫ এর ফলাফলে শতভাগ পাশসহ জিপিএ ৫ (A+) পেয়েছে একজন। সাঁথিয়া উপজেলার একমাত্র মাদ্রাসা হিসেবে শতভাগ পাশসহ জিপিএ ৫ প্রাপ্তির গৌরভ অর্জন করেছে মাদ্রাসাটি।
আফতাব নগর মোমেনিয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিলে বিজ্ঞান এবং মানবিক বিভাগ থেকে পরিক্ষায় অংশগ্রহণ করেছিলো মোট ১৬ জন পরিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করেছিলো ১২ জন শিক্ষার্থী। যাদের মধ্যে একজন জিপিএ ৫ (A+) অর্জন করেছে। মানবিক বিভাগ থেকে ৪ জন পরিক্ষার্থী দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করে সবাই পাশ করেছে।
এ ফলাফল অর্জনে পরিক্ষার্থী, অভিবাবক ও মাদ্রাসাটির শিক্ষকবৃন্দ সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভবিষ্যতে মাদ্রসাটি আরো ভালো ফলাফল অর্জন করবে এমন প্রত্যাশা সকলের।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের দাখিল পরিক্ষায় আফতাব নগর দাখিল মাদ্রাসা থেকে শতভাগ পাশসহ জিপিএ ৫ অর্জন করেছিলো। এ বছর আবারো তার পুনরাবৃত্তি ঘটলো।

