ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ
আগস্ট ২২, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২২ আগস্ট সকাল ১১টায় কল্যাণী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মোঃ মততাজ উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস মোঃ এনামুল হক।

এছাড়া, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ঘোষিত সংসদ সদস্য প্রার্থী, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য মোঃ মতিউর রহমান সম্মেলনে উপস্থিত ছিলেন।

একই দিনে তিনি বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় হরি মন্দিরে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে সভাপতিত্ব করেন বাবু মহেশ চন্দ্র রায় এবং সঞ্চালনা করেন গোপাল চন্দ্র দেবশর্মা।

কর্মী সম্মেলনে বীরগঞ্জ ও কাহারোল এলাকার অসংখ্য জামায়াত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।