ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

তা’মীরুল মিল্লাতে হোস্টেল চার্জ বৃদ্ধি: প্রতিবাদে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী’র হোস্টেল চার্জ ৭০০ টাকা বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে। শরীয়তুল্লাহ হল সংসদ ও তিতুমীর হল সংসদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শরীয়তুল্লাহ ও তিতুমীর হল সংসদের নেতৃবৃন্দ জানান, এ কর্মসূচিতে হলের সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাঁদের মতামত ও অবস্থান প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা মনে করেন, হোস্টেল চার্জ বৃদ্ধি অযৌক্তিক এবং এটি শিক্ষার্থীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

এ বিষয়ে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর পক্ষ থেকে বলা হয়, “হল টাকসু সর্বদা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করা হলে তার প্রতিবাদ জানানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো যৌক্তিক আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।”

এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।