পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৭ মে, ২০২৬
শিরোনাম
বছরের শেষদিকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রস্তুতি নিচ্ছে ইসি গাজীপুর মহানগর ছাত্রদলের কমিটি ঘিরে আলোচনায় রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার শেরপুরের শ্রীবরদীতে ক্ষতিগ্রস্ত বাঁশের সেতু পরিদর্শনে এমপি রুবেল লক্ষ্মীপুরের রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে ‎ বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০ প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক জিলহজের প্রথম ১০ দিনের আমল ও কোরবানির আগে চুল-নখ না কাটার বিধান রাজশাহীর বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য করার প্রতিবাদে ভুক্তভোগীর মানববন্ধন
লিঙ্ক কপি হয়েছে!

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:০০ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সরদার নামে এক শিবির কর্মীকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী শফিকুল ইসলাম সরদার দীর্ঘদিন বিদেশে থাকায় তার স্ত্রী রানী খাতুনের সঙ্গে একই এলাকার লাকু সরদারের ছেলে ইব্রাহিম সরদারের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের দাবি, প্রায় দুই থেকে তিন বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছিল এবং বিষয়টি নিয়ে একাধিকবার অভিযুক্তের পরিবারকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে ইব্রাহিম সরদার প্রবাসীর বাড়িতে প্রবেশ করলে প্রবাসীর ভাই ও ভাবি তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের খবর দিলে তারা দুজনকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

প্রবাসীর ভাবি বিপ্লব হোসেন মোল্যা জানান, “দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্কের বিষয়টি আমরা জানতাম। শুক্রবার রাতে হাতেনাতে ধরে পরিবারের সদস্যদের ভিডিও কলে বিষয়টি দেখানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।”

এ বিষয়ে রানী খাতুন বলেন, স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকায় ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় এবং তাদের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ ছিল।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিনোদপুর ইউনিয়ন শিবির সভাপতি আব্দুল্লাহ আল মাস বলেন,“ছেলেটি সংগঠনের কোনো পদে নেই, তবে কর্মী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু বিচার হওয়া উচিত।”

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, “দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”