পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

ক্রিকেট বোর্ডের পরিচালক হতে মন্ত্রী, এমপির স্বজনদের ভিড়

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১১:৩০ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রার্থী হওয়া ব্যক্তিদের বড় একটি অংশ বর্তমান সরকারি দল বিএনপির মন্ত্রী ও সংসদ সদস্যদের আত্মীয়স্বজন। তাদের মধ্যে কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

বিসিবি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাহেরুল হক চৌহান শুক্রবার (২২ মে) জানান, তিন ক্যাটাগরিতে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

জেলা ও বিভাগ ক্যাটাগরিতে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একটি করে পরিচালক পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

রংপুর বিভাগ থেকে একমাত্র প্রার্থী বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী Mirza Fakhrul Islam Alamgir–এর ভাই মির্জা ফয়সল আমীন। রাজশাহী বিভাগে একক প্রার্থী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম।

সিলেট বিভাগে পরিচালক হতে যাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

এছাড়া ঢাকা বিভাগ থেকে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে সাইদ বিন জামান, চট্টগ্রাম বিভাগ থেকে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরীর চাচা মাঈন উদ্দিন চৌধুরী এবং খুলনা বিভাগ থেকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ভাই শান্তনু ইসলাম প্রার্থী হয়েছেন।

ক্লাব ক্যাটাগরিতেও বর্তমান সরকারের প্রভাবশালী নেতাদের স্বজনদের উপস্থিতি রয়েছে। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ ও মির্জা ইয়াসির আব্বাসও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা যথাক্রমে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে।

আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৩ জন পরিচালক সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আরও দুইজন পরিচালক মনোনীত করা হবে। পরে ২৫ জন পরিচালকের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবেন।