পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৪ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কুড়িগ্রামে মহানবী (সা.) ও আয়েশা (রা.)কে নিয়ে আপত্তিকর পোস্ট: অভিযুক্ত আটক

মোঃ কাজল ইসলাম
মোঃ কাজল ইসলাম , জেলা প্রতিনিধি প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৩:২৪ পিএম
ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এক যুবককে আটক করেছে পুলিশ।

ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকের নাম মাইদুল ইসলাম (মানিক)। তিনি উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রামের বকশা মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাইদুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা রাজারহাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ জানান, ধর্ম অবমাননার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।