পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ২৭ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ভাগ্য বদলাতে গিয়ে ইরাকে প্রাণ গেল মাদারগঞ্জের দুই প্রবাসীর

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১০:৩৬ এএম
বিদেশে প্রাণ গেল দুই ভাইয়ের

ইরাকে সড়ক দূর্ঘটনায় মাদারগঞ্জের দুই যুবক নিহত উভয় পরিবারে চলছে শোকের মাতম । রোববার বাংলাদেশ সময় আনুমানিক ভোর ৪ টায় ইরাকের কূর্দিস্থান থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। উভয়েই কনফেকশনারি দোকানের কর্মচারী ছিলেন। নিহতরা মাদারগঞ্জ উপজেলার বাসীন্দা। কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার খলিল মন্ডলের বড় ছেলে মনোহার আলী (৩৫) ও চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার মরহুম আলাউদ্দিন মাষ্টারের মেঝো ছেলে বজলু (৪০)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে নিহত মনোহার আলী গত ৪ বছর পূর্বে জীবিকার তাগিদে ইরাকে যায়। পারমিট/আকামা না থাকায় সাপ্লাই কাজ করে কোন রকমে পরিবারের খরচ বহন করে আসছিল। ঋণ করে গিয়ে ৪ বছরেও পরিশোধ করতে পারে নাই। একদিকে সড়কদূর্ঘটনায় নিহতের সংবাদ অন্যদিকে সকালের ঘূর্ণিঝড়ে ঘরের চাল লন্ডভন্ড হয়ে দুই সন্তানকে নিয়ে অসহায় আছে অভিভাবকহীন পরিবারটি।

একইসাথে দূর্ঘটনায় মারা যায় কোয়ালিকান্দি এলাকার ইরাক প্রবাসী বজলু। সে কর্মসংস্থানের জন্য গত দেড় বছর আগে ইরাকে যায়। ঋণগ্রস্ত হয়ে বিদেশ গেলেও স্বচ্ছলতার মুখ দেখেনি পরিবারটি। মৃত্যুর সংবাদ পেয়ে নিহতের স্বজনদের মাঝে চলছে কান্নার আহাজারি। স্বামীর মৃত্যুতে স্ত্রী ও এক ছেলে এক মেয়ে নিয়ে সামনের পথ অন্ধকার দেখছেন তারা। লাশ হস্তান্তরে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে নিহতদের পরিবার ।

নিহত বজলুর স্ত্রী আখি আক্তার জানান গতকাল রোববার রাত সাড়ে সাতটার দিকে ডিউটিরত অবস্থায় সর্বশেষ ফোনে আধাঘন্টা চলে তার সাথে কথা। আমাদের খোঁজ খবর নেয় ‘ ছেলে/মেয়ের বিষয়ে কথা বললেন তাদের প্রতি খেয়াল রাখার জন্য। দেশে আসার কথাও বলেছেন তিনি। তার এ মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। সরকারের প্রতি অনুরোধ জানাই উনার মৃতদেহ আমাদের কাছে হস্তান্তর করার জন্য।

নিহত মনোহার আলী’র স্ত্রী সোমা আক্তার জানান আমার স্বামীর সাথে রোববার বিকালেই কথা হয়েছে তিনি পরিবারের খোঁজ খবর নিয়েছেন। সোমবার ভোর ৫ টায় ইরাক থেকে আমার তাওই ফেন দিয়ে বলে আমার স্বামী সড়কদূর্ঘটনায় মারা গেছে। ঋণ আছে বর্তমানে সন্তানদের নিয়ে আমি কেমনে সামনের দিন গুলো চলবো। আজ ঝড়ে ঘরটি পড়ে যায় আমার চতূরদিকেই ক্ষতি হচ্ছে। সরকারের কাছে আমার স্বামীর মৃতদেহটি আমাদের কাছে হস্তান্তর করার অনুরোধ জানাই।

মাদারগঞ্জ মডেল থানার ওসি জানান ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম অত্র থানাধীন দুই এলাকার ইরাক প্রবাসী সড়কদূর্ঘটনায় মারা গেছে। এই বিষয়ে আমরা আমাদের প্রসাশনের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।