পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

মাইলস্টোন গ্রুপের ডিএমডির উদ্যোগে ইমাম মুয়াজ্জিনদের সম্মানে ঈদ উপহার বিতরণ

মোঃ রাকিব হোসাইন হৃদয়
মোঃ রাকিব হোসাইন হৃদয় , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৬:১১ পিএম

কুমিল্লা দেবিদ্বার উপজেলার মাইলস্টোন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. অলিউল্লাহ তুহিনের ব্যবস্থাপনায় ইউসুফপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে ইউসুফপুর ইউনিয়নের ৭০টি মসজিদের প্রায় ১৩০ জন ইমাম, খতিব ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। এ সময় অতিথিদের সম্মানে দোয়া মাহফিল এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের আয়োজন করা হয়।

সকল ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা গোলাম মোস্তফা। তিনি বলেন, “ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান ও মূল্যায়নে এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। আমরা আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আয়োজক মো. অলিউল্লাহ তুহিন বলেন, “সমাজে ইমাম ও মুয়াজ্জিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সম্মান জানাতে এবং পাশে থাকার প্রত্যয় থেকেই এই ছোট আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “ইউসুফপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের পাশে থেকে কাজ করতে চাই এবং এলাকার উন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাব।”