শ্রীবরদীতে আর্জেন্টিনা ফ্যানদের আনন্দ মিছিল
শেরপুরের শ্রীবরদীতে আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনা ফুটবল সমর্থকরা। সোমবার (১৫ জুন) বিকেলে বিথী টাওয়ারের নিচে মিলনমেলা শেষে বর্ণাঢ্য র্র্যালি আনন্দ বের হয়ে শ্রীবরদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় সমর্থকরা আর্জেন্টিনা দলের জার্সি গায়ে জড়িয়ে পতাকা, বাঁশি হাতে ও বাদ্য-বাজনা বাজিয়ে নেচে-গেয়ে আর্জেন্টিনা দলের সমর্থকরা আনন্দ-উল্লাস করে। শহরের চৌরাস্তায় মোড়ে এসে বাঁশি বাজিয়ে উল্লাস করে থানার সামান থেকে উত্তর বাজার হয়ে শ্রীবরদী সরকারি কলেজ হয়ে পশ্চিম বাজার দিয়ে বিথী টাওয়ারের নিচে আসে আনন্দ র্র্যালি ও মহামিলনমেলার সমাপ্তি ঘটে।
আর্জেন্টিনা ফুটবল ফ্যানের সমর্থকরা রিফাত বলেন, গতকাল জার্মানির খেলা দেখে আমরা অনেক খুশি।
আর্জেন্টিনা ফ্রেন্ডদের পক্ষ থেকে আমাদের একটা কথাই এতদিন ব্রাজিল অনাথ ছিল। গতকাল আবার জার্মানির ৭-১ গোলে সেভেন আপের হারিয়ে যাওয়া যুবক ভাইকে ফিরিয়ে দেওয়াই আমরা অনেক খুশি।
আমরা আশাবাদী আর্জেন্টিনা এবার জয় লাভ করবে এবং টানা দুইবার বিশ্বকাপ অর্জনের রেকর্ড করবে।
