সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনের মাসিক সাধারণ সভা সম্পন্ন
সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনের স্বেচ্ছাসেবকদের অগ্রগতির ও কার্য পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য প্রতিমাসের ন্যায় আয়োজিত হলো মাসিক সাধারণ সভা। ৩১ শে জুলাই চকবাজার থানা প্বার্শস্থ চট্টগ্রাম কমার্স একাডেমিতে বিকেল ৪ টা বেজে ২৮ জন স্বেচ্ছাসেবক নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আগস্ট মাসের কার্যপরিকল্পনার অংশ হিসেবে আগামী মাসের কার্যক্রমের অংশবিশেষ আলোচনা করা হয় । যেখানে স্বেচ্ছাসেবকদের সংগঠনের নিয়মনীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।আসন্ন প্রজেক্ট গণপরিবহনে স্টিকার প্রজেক্ট ও চলতি প্রজেক্ট স্কুল প্রজেক্ট নিয়েও বিশেষভাবে আলোচনা করা হয়।
মাসিক সাধারণ সভার প্রতি সংহতি প্রকাশ করে সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশন এর আহ্বায়ক রাহাত হাসান বলেন, স্বেচ্ছাসেবক হিসেবে মাঠ পর্যায়ে কাজ করার আগে স্ব সংগঠনের নিয়মনীতি ধারণ করা অতি গুরুত্বপূর্ণ। সংগঠন সদস্যদের উপস্থিতির ভূয়সী প্রশংসা করে মাসিক সাধারণ সভার সমাপ্তি ঘটে।
