পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
মরেও অমর লিটন দাশ: মৃত্যুর পরও যাঁর শরীর হবে চিকিৎসাবিজ্ঞানের পাঠশালা মোহনগঞ্জে গরু পেঁপে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ: পানিবন্দির শঙ্কা! আবু ছাহিম -এর কবিতা ‘বাড়ি ছেড়ে দূরে’ গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মসূয়া ইউনিয়ন ছাত্রশিবিরের ‘সালতানাতে খোরাসান’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্বে সাকিব

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১১:৩৫ পিএম

দীর্ঘদিন পর আবারও নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্স দলের অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিবের এই টুর্নামেন্টে নেতৃত্ব দেওয়ার খবরে ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলক কাপালি।

ভারতের লুসাকা স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এই আসরে বাংলাদেশ দলের হয়ে আরও খেলবেন ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল, সাদেকুর রহমান ও নাজমুস সাদাত।

এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন এশিয়ান স্টার্স ছাড়াও অংশ নিচ্ছে ইন্ডিয়ান্স রয়্যালস, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং শ্রীলঙ্কান লায়ন্স।

ভারতের দলে রয়েছেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, হরভজন সিং ও সুরেশ রায়না। শ্রীলঙ্কার হয়ে খেলবেন কুমার সাঙ্গাকারা ও উপুল থারাঙ্গা। পাকিস্তানের দলে আছেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও উমর আকমলসহ একাধিক তারকা ক্রিকেটার।

অভিজ্ঞ ও তারকাবহুল দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ টাইগার্স। সাকিবের নেতৃত্বে দলটি কেমন পারফরম্যান্স করে, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।