পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বিশ্বকাপে আজ স্পেন কাবো ভার্দে: ফেবারিট স্পেনের সামনে ইতিহাস গড়ার মিশনে কাবো ভার্দে

অংকন মজুমদার
অংকন মজুমদার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১০:৫৫ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এ আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন এবং বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া আফ্রিকার দেশ কাবো ভার্দে।

যুক্তরাষ্ট্রের আটলান্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। স্পেনের জন্য এটি বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচ, অন্যদিকে কাবো ভার্দের জন্য এটি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচ।

ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন এবারের বিশ্বকাপেও অন্যতম শিরোপা দাবিদার হিসেবে মাঠে নামছে। কোচ লুইস দে লা ফুয়েন্তের দলে রয়েছেন রদ্রি, পেদ্রি, ফেরান তোরেসসহ একঝাঁক তারকা ফুটবলার। ইনজুরি কাটিয়ে তরুণ সেনসেশন লামিন ইয়ামালও দলে ফিরেছেন, যদিও তাকে শুরুর একাদশে না দেখে বেঞ্চ থেকে নামানোর সম্ভাবনাই বেশি।

অন্যদিকে কাবো ভার্দে বিশ্বকাপের নবাগত হলেও বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে জায়গা করে নিয়েছে আসরের মূল পর্বে। ক্যামেরুনের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে বিশ্বকাপে ওঠা দলটি নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখানোর স্বপ্ন দেখছে।

ফুটবল বিশ্লেষকদের মতে, শক্তি, অভিজ্ঞতা ও তারকাসমৃদ্ধ স্কোয়াডের কারণে স্পেন স্পষ্ট ফেবারিট। অধিকাংশ পূর্বাভাসে স্পেনের ৩-০ বা তার চেয়েও বড় ব্যবধানে জয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে বিশ্বকাপে অঘটনের নজির নতুন নয়, তাই কাবো ভার্দেকে হালকাভাবে নিতে রাজি নয় স্প্যানিশ শিবির।

আজকের ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চাইবে স্পেন। আর কাবো ভার্দে চাইবে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে। ফলে মাঠে অভিজ্ঞতার সঙ্গে স্বপ্নের লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।