পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ২৪ জুন, ২০২৬
শিরোনাম
​মাদারগঞ্জে হাজার কোটি টাকার আমানত ফেরত চান ৩০ হাজার গ্রাহক: অবরুদ্ধ ইউএনও অফিস আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিকলীতে বিশেষ অভিযান, ৮ জন গ্রেফতার পর্তুগাল বনাম উজবেকিস্তান: আজ রাত ১১টায় জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব আজ ঐতিহাসিক পলাশী দিবস: বাংলার স্বাধীনতা হারানোর করুণ অধ্যায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ; ক্যাম্পাস নজরদারি ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষায় তামীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ঢাকা উত্তর সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম দক্ষিণে সাদিক
লিঙ্ক কপি হয়েছে!

ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ; ক্যাম্পাস নজরদারি ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

আজিজুল হক
আজিজুল হক , ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৭:০০ পিএম

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ও অপতৎপরতা রুখতে এবং ক্যাম্পাসকে নিরাপদ রাখতে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (২২ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কার্যক্রম শেষে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে রাতে ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলনেতা আব্দুর রহমানের নেতৃত্বে  বিশেষ নজরদারির (পাহারা) ব্যবস্থা করা হয় ও ক্যাম্পাসে অবস্থানরত খেলাপ্রিয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

নজরদারি ও খাবার আয়োজনের বিষয়ে আব্দুর রহিম বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যেন কোনোভাবেই ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেজন্য ছাত্রদল সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই নজরদারি অব্যাহত থাকবে। রাজনীতি ও ক্যাম্পাসের নিরাপত্তার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। খাবারের আয়োজন পেয়ে সাধারণ শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন।”

ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তা কর্মীদের পাশাপাশি ছাত্রদলের এই অবস্থান ক্যাম্পাসে চাঞ্চল্য তৈরি করেছে বলে জানান ছাত্রদলের নেতাকর্মীরা।