পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশেষে পদত্যাগ করেছেন। পরীক্ষা–সংক্রান্ত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর টানা আন্দোলনের মুখে শনিবার (২৫ জুলাই) তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির জন্তর মন্তরে আন্দোলনরত বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সাম্প্রতিক সময়ে আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ায় সরকারের ওপর চাপ আরও বেড়ে যায়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে একাধিক ভুয়া চিঠি ও এআই-নির্মিত ভিডিও ছড়িয়ে পড়লেও সেগুলো ভারতের সরকারি তথ্য যাচাই সংস্থা (PIB) মিথ্যা বলে নিশ্চিত করেছিল। তবে শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।