পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
শিরোনাম
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী পালিত: দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান। রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আরিফুর রহমান শিমুল শিকদার কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নালিয়ার দোলায় চেয়ে স্থানীয়দের মানববন্ধন। রোটার‌্যাক্ট ও আবাম ফাউন্ডেশনের উদ্যোগ ২০০ শিক্ষার্থীর হাতে ফলজ ও বনজ চারা বিতরণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত তরুণ নির্মাতা রনি তানভীরের ‘হ্যালো মা’। রাজশাহীতে খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই এর জরিমানা বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার কলেজ পর্যায়ের বইপড়া কর্মসূচির মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন ২০০ বছরের ঐতিহ্যে ভাসমান পেয়ারা বাগান
লিঙ্ক কপি হয়েছে!

স্যাটেলাইট চিত্রে ইরানের পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের আলামত: সিএনএন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম

ইরানের পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন স্যাটেলাইট চিত্রে দেশটির কয়েকটি পরমাণু স্থাপনায় পুনর্নির্মাণ কার্যক্রমের আলামত দেখা গেছে।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি–এর সহযোগিতায় বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ইরান হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতের উদ্যোগ নিয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ইরান জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করে থাকতে পারে। এমনকি চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা শেষ হওয়ার ইঙ্গিত দেওয়ার আগেই এ কার্যক্রম শুরু হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে পারচিন এলাকার একটি স্থানের কথা উল্লেখ করে বলা হয়, সেখানে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক উপাদান সংরক্ষণের সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের সময় এলাকাটি একাধিকবার হামলার শিকার হয়।

সিএনএনের সাংবাদিক কেটি পোলগ্লেস জানান, স্যাটেলাইট চিত্রে হামলায় সৃষ্ট গর্তগুলোর ওপর অস্থায়ী ঢাকনা, পরে জাল বসানো এবং আশপাশে কংক্রিট মেশানোর ট্রাক দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, এসব থেকে ধারণা করা যায় যে ইরান ক্ষতিগ্রস্ত অংশগুলো স্থায়ীভাবে পুনর্নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।

বিশেষজ্ঞদের দাবি, এ ধরনের কার্যক্রম চুক্তির শর্তের পরিপন্থী। কারণ, সমঝোতা অনুযায়ী ইরানকে তাদের পরমাণু কর্মসূচিতে স্থিতাবস্থা বজায় রাখার কথা ছিল।

সূত্র: সিএনএন