পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কলা অনুষদ

আজিজুল হক
আজিজুল হক , ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৯:৫৬ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট শহিদ স্মরণে আন্তঃ অনুষদ (ছাত্র) ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ এ ব্যবসায় প্রশাসন অনুষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কলা অনুষদ।

প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ১০ আগস্ট ২০২৬ তারিখ সোমবার বিকালে কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘জুলাই একটি দিবস, জুলাই একটি অর্জন, জুলাই আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণা, জুলাই আমাদের ইতিহাসে একটি সোনালী অধ্যায়। এই জুলাইকে বাঁচিয়ে রাখতে আমাদের এই আয়োজন। গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্ট আর দিবসটি উদ্যাপনের জন্য আমরা ৪ আগস্ট মন্ত্রণালয় হতে পত্র পাই। তাই খুবই অল্প সময়ের মধ্যে এই আয়োজন করতে হয়েছে।’

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় উপাচার্য বলেন, ‘আজকে কোন দলই পরাজিত হয় নি। কলা অনুষদ বিজয়ী আর ব্যবসায় প্রশাসন অনুষদ জয়ী। কারণ ব্যবসায় প্রশাসন অনুষদ ফাইনালে হারলেও তারা অন্যদের পরাজিত করেই ফাইনাল পর্যন্ত এসেছে। আগামীতে আন্তঃবিভাগ খেলার আয়োজন করে খেলোয়াড় বাছাই করে একটি ভালো দল গঠন করতে হবে। যেন আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ভালো করতে পারি। আর খেলার এই সুন্দর মাঠকে উৎসবমূখর রাখতে হবে। শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই হবে না, নিয়মিত চর্চা করতে হবে।’

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সদ্য সাবেক ডিন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃ অনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ এর আহ্বায়ক ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ্ মো. নাজমুল হাসান।

এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ৬টি দল (ছাত্র) অংশগ্রহণ করেছে।

গত ০২ আগস্ট ২০২৬ তারিখ বৃহস্পতিবার ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। ০৫ আগস্ট ২০২৬ তারিখ বুধবার একই মাঠে ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের তারিখ পরিবর্তন করা হয়।

উল্লেখ্য জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদ্যাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।