পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
শিরোনাম
লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নতুন নেতৃত্ব ঘোষণা গো আপ ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপে বান্দরবানে ফ্রি মেডিকেল ক্যাম্প আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরে চেয়ারম্যান প্রার্থী রাসেলের পরামর্শ সভা অনুষ্ঠিত পরিচ্ছন্নতার অভিযানে বদলে গেল চান্দগাঁওয়ের চিত্র, বৃক্ষরোপণে সবুজের বার্তা নেত্রকোনায় ধর্ষণ প্রতিরোধ মঞ্চের জেলা কমিটি অনুমোদন; আহ্বায়ক রকি, সদস্য সচিব জহিরুল ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও কুড়িগ্রামে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন। উলিপুরে গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ধর্ষণচেষ্টার অভিযোগ।
লিঙ্ক কপি হয়েছে!

গো আপ ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপে বান্দরবানে ফ্রি মেডিকেল ক্যাম্প

মুহিবুল হাসান রাফি প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম

২০২৬ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের পাহাড়ি এলাকার মানুষদের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক সংস্থা গো আপ ফাউন্ডেশন। প্রথম ধাপে ৭৫৬টি পরিবারকে ত্রাণ দেওয়ার পর দ্বিতীয় ধাপে আয়োজন করা হয়েছে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প।

ফুটস্টেপ বাংলাদেশ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ইউনিসেফের হাইজিন কিট এবং এরিস্টো ফার্মার সহযোগিতায় বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এতে প্রায় ৩০০ পরিবার চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছে। বন্যা-পরবর্তী ডায়রিয়া, চর্মরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত রোগীরা সেবা নেন।

১৫ জন স্বেচ্ছাসেবী ও দুই চিকিৎসকের সমন্বয়ে পরিচালিত ক্যাম্পে গো আপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক উপস্থিত থেকে স্থানীয়দের আশ্বস্ত করেন, “বন্যার শুরু থেকে যেমন পাশে আছি, পুনর্বাসন পর্যন্ত থাকব।” তিনি ক্ষতিগ্রস্তদের বাসস্থান মেরামত, কৃষি উপকরণ, শিক্ষাসামগ্রী, স্যানিটেশন ব্যবস্থা ও বেকার যুবকদের মাল্টি কার্ট বিতরণের পরিকল্পনা জানান।

স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সম্পন্ন এ কার্যক্রমে স্বেচ্ছাসেবীরা রাত-দিন কাজ করেছেন। সংস্থাটি শিগগিরই আরও পরিবারকে তালিকাভুক্ত করে দীর্ঘমেয়াদি পুনর্বাসন শুরু করবে এবং সবার সহযোগিতা কামনা করেছে।