পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
ডাকবাক্স থেকে ইনবক্স: বদলে গেছে যোগাযোগের গল্প রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত তা’মীরুল মিল্লাতে আলিম ১ম বর্ষের ভর্তি শুরু ২ সেপ্টেম্বর: জেনে নিন আবেদনের বিস্তারিত তথ্য আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে নবীগঞ্জে বাসদের উপজেলা কমিটি গঠন: আহ্বায়ক ফয়সল সুয়েব, সদস্য সচিব সুব্রত চক্রবর্ত্তী গাজীপুরের গাছায় এস এম মোমিনুর রহমান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন সুলতান সালাউদ্দিন টুকু
লিঙ্ক কপি হয়েছে!

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম

রুট পারমিটের শর্ত অমান্য করে গাজীপুরে নিয়মিত চলাচল করছে মধুমতি পরিবহনের বাস—এমন অভিযোগ উঠেছে। এতে নির্দিষ্ট রুটে বৈধ পারমিট নিয়ে চলাচলকারী অন্যান্য যাত্রীবাহী বাস ক্ষতির মুখে পড়ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট পরিবহন মালিকরা।

অভিযোগ রয়েছে, মধুমতি পরিবহনের রুট পারমিট আব্দুল্লাপুর কামারপাড়া হয়ে ধউর পর্যন্ত। তবে নির্ধারিত রুটের বাইরে গিয়ে প্রতিষ্ঠানটির বাসগুলো টঙ্গীর চেরাগ আলী হয়ে বোর্ডবাজার অতিক্রম করে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত চলাচল করছে। ফলে বৈধ রুট পারমিট নিয়ে চলাচলকারী পরিবহনগুলো যাত্রী ও আয় হারাচ্ছে বলে দাবি মালিকদের।

এ ঘটনায় বৈধ রুট পারমিটধারী কয়েকটি যাত্রীবাহী বাস পরিবহনের মালিক ও কর্তৃপক্ষ গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত আবেদন ও স্মারকলিপি দিয়েছেন। একই সঙ্গে মধুমতি পরিবহন যাতে নির্ধারিত রুটের বাইরে চলাচল করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কাছেও অভিযোগ দেওয়া হয়েছে।

পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, ট্রাফিক পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে অনৈতিক সমঝোতার মাধ্যমে মধুমতি পরিবহন রুট পারমিটের বাইরে চলাচল করছে।

এ বিষয়ে টঙ্গী স্টেশন রোড ট্রাফিক বক্সে দায়িত্বে থাকা টিআই মো. জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, “মধুমতি বাসের রুট পারমিট ছাড়া চলাচলের বিষয়ে ইতোমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন। আমরা চেষ্টা করছি। শুধু মধুমতি পরিবহন নয়, যেকোনো অবৈধ পরিবহনের বিরুদ্ধেই নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে মধুমতি পরিবহন যাতে অবৈধভাবে গাজীপুরে চলাচল করতে না পারে, সে বিষয়ে আমরা হার্ডলাইনে ব্যবস্থা গ্রহণ করব।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তর হর্কাস সেক্টর পরিচালক শ্রমিক নেতা আব্দুর রহমান বলেন, “নির্দিষ্ট রুট পারমিট ছাড়া কোনো পরিবহনের অন্য রুটে চলাচল করা বেআইনি। এটি কোনোভাবেই কাম্য নয়। নিয়মের বাইরে কোনো পরিবহন অন্য রুটে চলাচল করলে বৈধ পারমিটধারী পরিবহনগুলো ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।

পরিবহন মালিকদের দাবি, রুট পারমিটের শর্ত মেনে সব বাস পরিচালনা নিশ্চিত করা হলে একদিকে যেমন বৈধ পরিবহন ব্যবসায়ীরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন, অন্যদিকে সড়কে শৃঙ্খলাও ফিরবে। তাই অভিযোগটি তদন্ত করে রুট পারমিটের বাইরে চলাচলকারী বাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।