পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শিরোনাম
কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত তা’মীরুল মিল্লাতে আলিম ১ম বর্ষের ভর্তি শুরু ২ সেপ্টেম্বর: জেনে নিন আবেদনের বিস্তারিত তথ্য আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে নবীগঞ্জে বাসদের উপজেলা কমিটি গঠন: আহ্বায়ক ফয়সল সুয়েব, সদস্য সচিব সুব্রত চক্রবর্ত্তী গাজীপুরের গাছায় এস এম মোমিনুর রহমান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন সুলতান সালাউদ্দিন টুকু মাদারগঞ্জে নিখোঁজের ১০ ঘন্টা পর সেচপাম্প থেকে কিশোরীর মরদেহ উদ্ধার তৃণমূল থেকে ফুটবল প্রতিভা খুঁজতে শ্রীবরদীর ভেলুয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রীতি ম্যাচ
লিঙ্ক কপি হয়েছে!

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

মোঃ কাজল ইসলাম
মোঃ কাজল ইসলাম , জেলা প্রতিনিধি প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

কুড়িগ্রামের সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিরা মিয়া (২৮) ও শফিউর রহমান শুভ নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত ১১টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা কয়েকজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পথে হিরা মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হিরা মিয়া নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

অপর নিহত শফিউর রহমান শুভ কুড়িগ্রামের বাজারহাট উপজেলার বিদ্যানন্দ এলাকার বাসিন্দা। তিনি আমিন ব্যাপারীর নাতি ও মজনু ব্যাপারীর বড় ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

এ ঘটনায় আহত আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।