পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক!

মো: আতিকুর রহমান
মো: আতিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ বোতল ইস্কাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে ফুলবাড়ী থানার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার মো. তুহিন মিয়ার (২১) বসতবাড়ির শয়নকক্ষ থেকে তাকে এবং নাওডাঙ্গা এলাকার মো. শাকিল মিয়াকে (২২) ৩৭ বোতল ইস্কাফসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৭ বোতল ইস্কাফসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কুড়িগ্রাম জেলায় মাদকবিরোধী আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।