ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহার!

এডমিন
মে ২৭, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এ রায় দেওয়া হয়।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।

দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এর ফলে রায়ের ফলে আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছে তার আইনজীবীরা।

গত ২৬ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুলকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা হওয়ার পর এটাই প্রথম কোনো মামলা যেখানে আপিল বিভাগের রায় রিভিউ শুনানি পর আসামিকে মূল মামলায় আপিল করার অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, জামায়াত নেতা আজাহারুলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে ১২৫৬ ব্যক্তিকে গণহত্যা-হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শতশত বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছিলো। এসব অপরাধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ওই রায়ের বিরুদ্ধে আবেদন করা হলেও ২০১৯ সালের ২৩ অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এরপর ওই রায় রিভিউ চেয়ে আজাহরুল আপিল বিভাগে আবেদন করেন।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।