ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

নাইম ইসলাম
জুলাই ২৭, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপি উদ্যোগে ১.২.ও ৩নং ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  গতকাল ২৬ জুলাই রোজ শনিবার এ কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা: রফিকুল ইসলাম বাচ্চু। এ ছাড়াও আরো স্থানীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “এ দেশে আবারো আওয়ামী লীগ ফিরে আসতে চায়। তাদেরকে এই বাংলাদেশের মাটিতে আর জায়গা দেওয়া হবে না।”

তিনি আরো বলেন, যারা তাদের ভারতে বসে তাদের জন্য দালালি করবে তাদেরকে আমরা বয়কট করবো। জুলাই আন্দোলনে যারা ছাএদের হত্যা করেছে তাদের বিচার করতে হবে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যারা চাঁদাবাজি করতে যাবেন, তাদেরকে বিএনপি জায়গা দেওয়া যাবে না।

সকল নেতাকর্মীদের এক হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি। এ সময় তারেক রহমানের নির্দেশনা মেনে চলার কথাও মনে করিয়ে দেন তিনি।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।