বুটেক্স টেক্সমেক সোসাইটির নেতৃত্বে প্রান্ত ও আহনাফ
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) টেক্সমেক সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ ঘোষণা করা হয়েছে। যেখানে সভাপতির দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী প্রান্ত বিশ্বাস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমিদ কাব্য।
সোমবার (১৩ অক্টোবর) বুটেক্স টেক্সমেক সোসাইটির মডারেটর টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের প্রভাষক প্রিথিয়ালা কামাল এ কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান ড. শেখ মো. মমিনুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্টটির সকল শিক্ষক ও বিগত কমিটির সভাপতি, সহ-সভাপতি,সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক। এছাড়া নতুন কমিটির সকলেই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন আল মাহমুদ অর্ণব , সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মারাজ আল জীবন অঙ্গন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মারুফা কামাল রিনি, কোষাধ্যক্ষ ইমতিয়াজ মাহমুদ অভি, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক সুপ্রিয় মজুমদার, গবেষণা ও উন্নয়ন সম্পাদক আদনান আব্দুল বশির, অফিস সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রিয়াদ ও তাসমিম আহমেদ অরিন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ তানভীর ইসলাম তমাল, ক্রীড়া সম্পাদক হিসেবে ইমতিয়াজুল করিম ও সাইদুর রহমান রাফি দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ কাব্য বলেন, বুটেক্সের ইতিহাসে প্রথমবারের মতো টেক্সমেকের পক্ষ থেকে আমরা একটি ভিন্ন ধরনের আয়োজন করেছি মেশিন এক্সিবিশন: টেক্সম্যাক এক্সপো-২০২৫। ভবিষ্যতেও আমরা এমনই ভিন্ন আঙ্গিক ও নতুন ধারার আয়োজন চালিয়ে যেতে চাই। আমি চাই টেক্সমেককে বুটেক্সের একটি ডায়নামিক ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করার কাজ করে যেতে এবং আমার কমিটির সবাই একসাথে মিলিতভাবে কাজ করবে এটাই আমার বিশ্বাস।
এছাড়াও কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শেখ মোঃ মমিনুল আলম বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং সকলকে একসাথে মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন। এছাড়াও তিনি পরামর্শ দেন, ক্লাবের সামনে এমন কার্যক্রম পরিচালনা করা উচিত যা শিক্ষার্থীদের উন্নয়ন ও অংশগ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁর ও ডিপার্টমেন্টের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
