পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ফুলবাড়ীতে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, মোটরসাইকেল জব্দ

মো: আতিকুর রহমান
মো: আতিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলসহ শহিদুল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের ফুলসাগর পুকুরপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার শহিদুল লালমনিরহাট সদর এলাকার বাসিন্দা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওসি আরও বলেন, ফুলবাড়ী থানাকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।