পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
শিরোনাম
আইফোন ও নগদ টাকা নেওয়ার দাবি, তদন্ত কর্মকর্তার কলরেকর্ড ফাঁস! দামের অস্থিরতায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত পাবনার পেঁয়াজচাষিরা শ্রীবরদীতে জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা খাল উদ্ধারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে অধ্যাপক ড. আখতার হোসেন খানকে মনোনয়ন। পুলিশ দলীয় বাহিনী নয়, জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন নেতা আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মসূয়া ইউপি নির্বাচন: জামায়াতে অন্তরকোন্দল, বিএনপিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী
লিঙ্ক কপি হয়েছে!

নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে অধ্যাপক ড. আখতার হোসেন খানকে মনোনয়ন।

আজিজুল হক
আজিজুল হক , ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ২ আগস্ট ২০২৬, ০৬:৫৩ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সিন্ডিকেট সদস্য হিসেবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানকে মনোনয়ন দিয়েছে সরকার। তিনি আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ৩০ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১৭(১)(ঘ) ও ১৭(২) ধারা অনুযায়ী সমধর্মী অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সরকার কর্তৃক মনোনীত সদস্য হিসেবে অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে গত ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে জারি করা আদেশে মনোনীত সদস্য এম. জাকির হোসেন খানের অনুকূলে জারিকৃত মনোনয়ন আদেশ বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যের দায়িত্ব পালন করছেন। সরকারের নির্দেশক্রমে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনীত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থাগুলোর অন্যতম হলো সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা, নিয়োগ, অবকাঠামোগত উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদনে সিন্ডিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।