পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
শিরোনাম
ভর্তি পরীক্ষার দিন হেল্প ডেস্ক, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পরিচ্ছন্নতা অভিযানে ডুয়েট ছাত্রদল ডুয়েট ভর্তি পরীক্ষার দিনে হেল্প ডেস্ক নিয়ে শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাককানইবিতে বিশেষ খাবারের আয়োজন নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৪ গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত আইফোন ও নগদ টাকা নেওয়ার দাবি, তদন্ত কর্মকর্তার কলরেকর্ড ফাঁস! দামের অস্থিরতায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত পাবনার পেঁয়াজচাষিরা শ্রীবরদীতে জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা খাল উদ্ধারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে অধ্যাপক ড. আখতার হোসেন খানকে মনোনয়ন।
লিঙ্ক কপি হয়েছে!

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাককানইবিতে বিশেষ খাবারের আয়োজন

আজিজুল হক
আজিজুল হক , ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ৩ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী (সোমবার) ১০ আগস্ট রাতে এ বিশেষ খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎রোববার (৩ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অংশগ্রহণে আগ্রহী আবাসিক শিক্ষার্থীদের ৬ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে ২০ টাকা টোকেন মূল্য জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়া ৯ আগস্ট ২০২৬ তারিখে সংশ্লিষ্ট আবাসিক হল থেকে টোকেন সংগ্রহের জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

‎প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে আবাসিক শিক্ষার্থীদের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ ও স্মরণীয় আয়োজন হিসেবে উল্লেখ করা হয়েছে।