পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

ডুয়েট ভর্তি পরীক্ষার দিনে হেল্প ডেস্ক নিয়ে শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির

মির্জা নাদিম
মির্জা নাদিম , স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৩ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ডুয়েট শাখা।

রবিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার দিন সংগঠনটির উদ্যোগে স্থাপিত হেল্প ডেস্কে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হয়। এ সময় অভিভাবকদের বসার ব্যবস্থা, আপ্যায়ন এবং ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ছাত্রশিবির ডুয়েট শাখার সভাপতি তাসনিম আলম বলেন, আজ দুই শিফটে ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উভয় শিফটে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় আমাদের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করেছেন। ভর্তি পরীক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় রাখতে আমরা পরীক্ষার আগের দিন থেকেই তাদের খোঁজখবর নিয়েছি। পাশাপাশি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আমাদের প্রকাশনা উপহার হিসেবে প্রদান করেছি, যাতে তারা ভর্তি-পরবর্তী সময়েও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, দিকনির্দেশনা এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হেল্প ডেস্কের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনেকেই এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।